শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মোঃ তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

লামা পৌর মহিলা আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৬ বছর পর জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় চেয়ারম্যান পাড়া এলাকায় ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল ৪ ঘটিকার দিকে লামা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক। উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিল্কী রানী দাশ, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী উইনু মার্মা, ৪নং আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সহ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ,সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শত বাধার মুখেও পদ্মা সেতু হয়ে গেছে। দেশের উন্নয়ন বিএনপি দেখতে পান না। দলকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com