বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

পাঁচবিবির বাগজানা ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। রবিবার বিকেলে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানের শুভ উদ্বোধণ ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পাঁচবিবি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল মুঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, উপজেলা সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন ও যুগ্ম সম্পাদক রুপালী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মুঞ্জুরে মওলা পলাশ, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু তাহের, বর্তমান সভাপতি ফয়সাল হোসেন আপেল, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রেজা প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হককে সভাপতি হিসেবে নাম ঘোষনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com