শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো কঠিন হয়ে পড়েছে: ডা. সামন্ত লাল সেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখানে ৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন মারা গেছেন। আহত বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদেরকে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। রবিবার দুপুরে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, মসজিদে বিস্ফোরণের পর তারা দ্রুত বের হতে পারেননি। এর ফলে তাদের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে মৃতের সংখ্যা বাড়ছে। মারা যাওয়া ২৪ জনের প্রত্যেকের শরীরে ৮০ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com