রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী সুমনকে কুড়িগ্রামে সংবর্ধনা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী কুড়িগ্রামের সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ নভেম্বর রাতে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। এসময় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সহ-সভাপতি শেখ বাবুল ও অ্যাডভোকট আহসান হাবিব নীলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, রেদওয়ানুল হক দুলাল, কারাতে প্রশিক্ষক খাজা ইউনুছ ইসলাম ইদুল প্রমুখ। পরে স্বর্ণপদক জয়ী কুড়িগ্রামের কৃতি সন্ত্মান মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য গত ২৮ অক্টোবর আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় ১০১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৬৯ কেজি ফাইটিং দো-ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক এবং ফাইটিং সিঙ্গেল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক গ্রহণ করেন কুড়িগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com