সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

 ৬ আরব দেশের সঙ্গে সমঝোতা: জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সমঝোতা স্মারক সইয়ের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও জিসিসি মহাসচিব নায়েফ ফালাহ

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে জ্বালানি ও খাদ্যনিরাপত্তার পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এই সমঝোতা সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী। আর জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিব দ্বিপক্ষীয় বৈঠক করেন। জিসিসি জোটের সদস্যরা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ বলেন, সমঝোতা স্মারকটি দুই পক্ষের মধ্যে বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং কারিগরি দল, যৌথ বাণিজ্য পরিষদ গঠনের সুযোগ তৈরি ও সহযোগিতাকে এগিয়ে নিতে আইনি কাঠামো হিসেবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com