রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডেঙ্গুতে একদিনে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৯

শামছুল আরিফ:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৫৯ জন। এনিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ২২৬ জনের এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন সর্বমোট ২ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী।
গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। হাসপাতালে ভর্তি হননি এমন রোগীরা হিসাবের বাইরে আছেন। স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৫২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২১২ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ১৭১ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com