রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডায়াবেটিস চিকিৎসার এক বছরের খরচ দিয়ে একাধিক পদ্মা সেতু সম্ভব : অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩১ লাখ। তাঁদের ৮১ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। দেশে ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় এক বছরে যে পরিমাণ অর্থ খরচ হয়, তা দিয়ে পদ্মা সেতুর মতো একাধিক সেতু নির্মাণ করা সম্ভব। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।
নিয়মিত মাসিক এই সেমিনারের এবারের বিষয় ছিল ‘ডায়াবেটিস: প্রতিরোধ ও ব্যবস্থাপনায় দরকার শিক্ষা’। প্রতিবারের মতো এবারও সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারের প্রধান অতিথি ও বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর ডায়াবেটিস চিকিৎসায় দেশে প্রায় এক লাখ কোটি টাকা খরচ হয়। এই পরিমাণ টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একাধিক সেতু নির্মাণ সম্ভব। তিনি বলেন, এই খরচ বাঁচাতে হলে ডায়াবেটিস প্রতিরোধে আরও জোর দিতে হবে। সেমিনারের প্রথম উপস্থাপনায় বিএসএমএমইউয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম দেশে ডায়াবেটিসের প্রকোপের তথ্য তুলে ধরে বলেন, প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের ১৮ দশমিক ৮৮ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।
ডায়াবেটিসের কিছু ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলে পরবর্তী প্রজন্মের অর্থাৎ মা-বাবার ডায়াবেটিস থাকলে সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি থাকে।
অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের ঘাটতি—ডায়াবেটিসের কারণ হতে পারে। অন্যদিকে গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি থাকলে সন্তান ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে জন্মায়। সেমিনারে অন্য দুটি প্রবন্ধ উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ফজলুল ইসলাম ও চক্ষুবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারিক রেজা আলী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com