রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনগণকে বাঁচান: সাবেক আইজিপি শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়ে দুই দল বসুন, জনগণকে বাঁচান। এমন আহ্বান জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক।
বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, আপনারা নির্বাচনে আসবেন না, এটা কোনো ভালো চিন্তা নয়। সরকারের সঙ্গে বসতে হবে। আপনারা রূপরেখা দেন যে আমরা নির্বাচনকালীন সরকারে এমনটা চাই।
গতকাল রোববার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘স্বাধীন নির্বাচন কমিশন বনাম তত্ত্বাবধায়ক সরকারের প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, আপনারা নির্বাচনে আসবেন না তা শোভা পায় না। ২০১৪ সালের নির্বাচনে আসেননি। নির্বাচন কিন্তু বসে নেই, নির্বাচন হয়েছে। বিশ্বজুড়ে সবাই সেই সরকারকে স্বীকৃতিও দিয়েছে। সেই ২০১৪’র তুলনায় আওয়ামী লীগ এখন ২০২২ সালে আরও অনেক শক্তিশালী।
তত্ত্বাবধায়ক সরকার চাইলে আদালতে দাবি জানানোর কথা বলে সাবেক এই আইজিপি বলেন, এখন যারা কেয়ারটেকার সরকার চান তারা আদালতে গিয়ে দাবি তুলুন। আদালত অনুমোদন না দিলে কি সেটা করা যাবে? এটা আদালত অবমাননা। আপনি রাজনীতি করবেন, দেশ চালাবেন আর আদালতের প্রতি শ্রদ্ধা থাকবে না, এটা হতে পারে না। তিনি বলেন, যেই তত্ত্বাবধায়ক চলে গেছে সেটা আসার আর সুযোগ নেই। এখন আপনারা কীভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, কীভাবে ফেয়ার নির্বাচন করা যায়, সেই চিন্তা করেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সউম আবদুস সামাদসহ অন্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com