মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস স্মরণে দোয়া মাহফিল

ওয়াসিম হোসেন ধামরাই :
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধামরাই প্রেসক্লাবে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে খুন হওয়া বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনের দু সন্তান জান্নাতী(৬) ও শাহাদাতের(১১) লেখাপড়ার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। সোমবার ধামরাই প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক জুলহাসের স্বরণ সভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জুলহাসের মা ও ছেলে মেয়েদের হাতে নগদ ২০ হাজার টাকা দিয়ে তিনি সাংবাদিক জুলহাসের সন্তানের লেখাপড়ার খরচ তিনি প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে প্রদান করবেন বলে জানান। প্রেস ক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সুজন ও সাটুরিয়া ও আশুলিয়ার সাংবাদিকবৃন্দ। পরে এক বিশেষ মোনাজাত করা হয়। গত বৃহস্পতিবার ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এ সময় দুই হত্যাকারী শাহিন ও মোয়াজ্জেমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com