শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং উদ্বোধন

দাউদ আলী ঝিনাইদহ :
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন। জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com