শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০১৯ বর্নিত জিগজ্যাগ ইট ভাটার পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সামাধানের জন্য গত রোববার গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রধান করা হয়। স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি মোঃ আব্দুল লতিফ হক্কানী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল কাদির ফুল, ইট ভাটা মালিক নওশের আলম, রেজাউল করিম রাজু, জাহেদুল ইসলাম, আবু তালেব সরকার, আব্দুল ওয়াহেদ, আখতার আমিন বাবলা, চৌধুরী মুনির হসান সুমন, মোখলেছুর রহমান, আব্দুল রউফ মিয়া প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলন এবং ট্যানেল কিলনের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং ৮ (৩) (ঙ) বনের দুরত্ব ৭০০ মিটার নির্ধারণ করে ২০৩০ সাল পর্যন্ত ইটভাটার লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র প্রদান করে বৈধ জিগজ্যাগ ইটভাটাগুলো পরিচালনা করা এবং বর্তমান কয়লা সংকট সামাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যাথায় যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড রয়েছে তা বাস্তবায়ন ব্যাহত হবে। এই আইনের ধারা বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালে মাধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালে উন্নত রাষ্ট্র পরিনত করার জন্য এখনই সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার আহবান জনানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com