শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় নবনির্বাচিত চেয়াম্যনের দায়িত্ব গ্রহন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান নব-নির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত চেয়ারম্যন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হোসেন্দী ইউপি সদস্যগন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ইনশাআল্লাহ আমি আমার ইউনিয়নকে উন্নত ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং জনগণের সেবা তাদের নিকট যথাযথ ভাবে পৌঁছে দিবো। এ সময় উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব সেলিম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হোসেন্দী ইউনিয়নের সকলস্তরের বাসিন্দা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com