রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাট ইউএনও ও তার পিতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কনক চন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু, সদস্য রিয়াদ হোসেন, মুক্তিযোদ্ধা ডিপটি, বাদশা মিয়া ও আঃ মজিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com