শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরক্তিকর মেইল আসা বন্ধ করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সোশ্যাল মিডিয়া তো বটেই মেইলেও অচেনা মানুষের হাত থেকে রেহাই নেই। বার বার বলা সত্ত্বেও অনেকেই মেসেজ পাঠাতেই থাকেন। অপর পাশের মানুষ বিরক্ত হচ্ছে এটা বোঝার পরও তাকে সকাল সন্ধ্যা গুড মর্নিং, গুড নাইট। এসব মানুষের থেকে জি-মেইলে খুব সহজেই রক্ষা পেতে পারেন। জি-মেইলে আছে জাঙ্ক মেইল থেকে মুক্তির উপায়। এজন্য জি-মেইলে আছে যে কোনো ই-মেইল অ্যাড্রেস ব্লক করার অপশন। একটি নির্দিষ্ট ই-মেইল অ্যাড্রেস ব্লক করলে পরবর্তীতে আপনার ইনবক্সে সেই নির্দিষ্ট ই-মেইল ঠিকানা থেকে আর মেইল পাবেন না। যদি কোনো একটি সেন্সরকে ব্লক করেন, তখন সে ভবিষ্যতে যেসব মেইল পাঠাবেন সেগুলো প্রেরককে সচেতন না করেই আপনার স্প্যাম ফোল্ডারে চলে যাবে। জেনে নিন কীভাবে এই ধরনের বিরক্তিকর মেইল অ্যাড্রেসগুলো ব্লক করা যায় খুব সহজে-
>> ডেক্সটপ বা স্মার্টফোনে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন। >> যে ই-মেইল অ্যাড্রেসটি ব্লক করতে চান, যেটি ওপেন করুন। >> থ্রি ডট মেনু অপশনে ক্লিক করুন। >> এবার ড্রপ-ডাউন মেন্যু ব্লক ইউজার অপশনটিতে ক্লিক করুন। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com