শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আহত বিএনপি নেতা সাবেক এমপি শাহজাহান খানের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বরিশালে বিএনপির গণ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হামলার আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন) । গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংষু সরকার কুট্টি জানান। আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শ্নেহাংষু সরকার কুট্টি বলেন, গত ৪ নভেম্বর রাতে বরিশালে গণসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ক্ষমতাশীন দলের লোকজন তার উপর করে। ওই হামলায় তার কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ তারিখ তাকে ঢাকায় পাঠানো হয়। শাহজাহান খান পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট-এর সাধারণ সম্পাদক ছিলেন; বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে জেলা বিএনপি, গলাচিপা উপজেলা ও শহরের সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com