শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিলো না। বিএনপি হলো শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে, খাবার খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়, বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়। গতকাল সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমন সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তিনি বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলতেছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলবো না। ছাত্রলীগ আপনাদের খেলবে। আমরা সবার সাথে খেলি না। এ সময় আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com