শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাথে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্ট- ২৩৫৯)। নির্বাচনে সার্বিক সহযোগীতা কামনা করে মৌলভীবাজার টেলিমিডিয়া স্টুডিওতে গত ২৭ নভেম্বর রবিবার বিকালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নির্বাচনী প্রার্থীগণের পক্ষে মতবিনিময় করেন বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ইং মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন- আমাদের প্রতিপক্ষ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ০০৪) সংগঠনকে আমাদের সাথে একত্রিত করে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের মহতি উদ্যোগ নেন পৌরমেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। এ লক্ষ্যে উভয়পক্ষকে নিয়ে পৌরসভার বোর্ডরুমে দুই দুইবার বৈঠক অনুষ্ঠিত হলেও প্রতিপক্ষ সংগঠনের সভাপতি শিবলু নির্বাচনের বিরোধীতা করায় এ মহতি উদ্যোগ ব্যর্থ হয়। পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গত ৫ নভেম্বর পৌরমেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজমল আহমদ, পৌর কাউন্সিলর জালাল আহমদ, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হকের উপস্থিতিতে ব্যাপক আলাপ-আলোচনাক্রমে পৌর কাউন্সিলর জালাল আহমদ, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মোঃ জাকারিয়া ও এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে নিয়ে নির্বাচন উপ-পরিষদ (আংশিক) গঠন করা হয়। এরপর গত ১২ নভেম্বর সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় শ্রম দপ্তরের কর্মকর্তা পারভেজ আহমদের উপস্থিতিতে জেলার ৬ উপজেলা প্রতিনিধি সংযুক্তক্রমে নির্বাচন উপ-পরিষদ ১৯ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ করা হয়। শক্তিশালী এ নির্বাচন উপ-পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফশিল ঘোষণা করেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। অপরদিকে, প্রতিপক্ষ সংগঠনটি উক্ত নির্বাচনকে বাধাগ্রস্থ ও বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ সংগঠনটি জন্মলগ্ন থেকেই ঝগড়া ও দাঙ্গা-হাঙ্গামা, বিভিন্ন স্থানে স্ট্যান্ড দখলের চেষ্টা, একজন শ্রমিক হত্যা, অবৈধভাবে বেটারিচালিত অটোরিকশা শ্রমিকদের কমিটি অনুমোদন ইত্যাদি নানা অপকর্ম চালিয়ে আসছে। এ নিয়ে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে মানবন্ধন ও সংবাদ সম্মেলন ছাড়াও বিভিন্ন সময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান সচিব, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওবৃন্দ বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। প্রতিপক্ষ সংগঠনটির সকল বাধা বিপত্তি অতিক্রম করে সকল কার্যক্রম শেষে এ সংগঠন (চট্ট- ২৩৫৯) আগামী ৩১ ডিসেম্বর ভোটের জন্য অপেক্ষমান। আজিজুল হক সেলিম নির্বাচন উপ-পরিষদের পুর্ণাঙ্গ তালিকা সাংবাদিকবৃন্দকে প্রদান করে বলেন- আপনারা সাংবাদিকবৃন্দের মতামত, পরামর্শ ও সার্বিক সহযোগীতায় এ ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারবে বলে আমরা দৃঢ় আশাবাদী। মতবিনিময় সভায় সংগঠনের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিট ও স্ট্যান্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com