রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পায়ের চোট সারাতে গিয়ে আরো অসুস্থ নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেছে তারা। কিন্তু তার মধ্যেই এক নতুন চিন্তা ব্রাজিল শিবিরে। পায়ের চোট সারানোর মাঝে আরো অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। জ্বর হয়েছে তার। কবে তিনি সুস্থ হতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। নেইমারের জ্বরের কথা জানিয়েছেন তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছেন, ‘নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’ জানা গেছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিলের ফুটবলারের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকেরা।
সার্বিয়ার বিরুদ্ধে খেলা চলাকালীন ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ৮০ মিনিটের মাথায় তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। পরে জানা গিয়েছিল, গুরুতর চোট পেয়েছেন নেইমার। গোড়ালি ফুলে গেছে তার। চোট সারিয়ে ফেরার অনেক চেষ্টা করছেন নেইমার। প্রায় সারা দিন দলের ফিজিয়োর সাথে কাটাচ্ছেন তিনি।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না নেইমার। দলের সাথে মাঠেও আসেননি তিনি। জানা গেছে, হোটেলের ঘরে নেইমারের ফিজিয়োথেরাপির সেশন ছিল। তাই দলের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নেন। হোটেলের ঘরে বসেই খেলা দেখার সিদ্ধান্ত নেন তিনি। দলের তরফেও কোনো আপত্তি করা হয়নি। দলের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব নেইমারকে সুস্থ করে তোলা। সে কারণেই চিকিৎসকরা দিন রাত খাটছেন। বিছানায় শুয়ে টেলিভিশনে ব্রাজিলের খেলা দেখেছেন নেইমার। ওই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com