রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন আলু ২২ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

খুলনার বাজারে এক সপ্তাহ ধরে নতুন আলু উঠছে। শুরুতে নতুন আলুর কেজি ১৫০ টাকা ছিল। এক সপ্তাহ পর এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল বুধবার (৩০ নভেম্বর) সকালে খুলনার বড় বাজারে ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মো. আমির হোসেন বলেন, ‘আমরা এখন পাইকারিতে ২০-২২ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছি। এক সপ্তাহ আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। এক সপ্তাহের ব্যবধানে দাম অনেক কমে গেছে।’
তবে ২০-২২ টাকা কিনলেও ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন বড় বাজারের খুচরা ব্যবসায়ীরা। বাজারের খুচরা ব্যবসায়ী মো. তাজুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে ১৫০-১৬০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করেছি। এখন দাম কমেছে। তাই ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে আমদানি বাড়ায় নতুন আলুর দাম কমেছে। তবে পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি করছি।’ রেলওয়ে কলোনির বাসিন্দা আজিরন বেগম বলেন, ‘বাজারে নতুন আলুর দাম বেশি। ভ্যানে করে আনা আলু ছোট। তাই ভ্যান থেকে ৩৩ টাকা কেজি দরে আলু কিনেছি। বাজারে একই আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’
ভ্যানে আলু বিক্রি করছেন হাসেম আলী। তিনি বলেন, ‘আজই নতুন আলু নিয়ে বের হলাম। আলুর সাইজ ছোট। তিন কেজি ১০০ টাকায় বিক্রি করছি। একই আলুর কেজি বাজারে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।’ নগরীর টুটপাড়ার বাসিন্দা আজিম খান বলেন, ‘পুরনো আলুর কেজি ২৫-২৮ টাকা। ছোট সাইজের নতুন আলুর কেজি ৩৩-৩৫ টাকা। তবে একটু বড়টা ৫০-৬০ টাকা কেজি। তারপরও নতুন আলু বেশি দাম দিয়ে কিনেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com