শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হককে গণ-সংবর্ধনা

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নীলফামারী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক’কে গণ-সংবর্ধনা প্রধান, আলোচনা সভা সহ মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, আজকের এই যে অনুষ্ঠান টা তোমরা দেখতে আসছো এবং কনসার্ট শুনতে আসছো এটার মূল কারণ এডভোকেট মমতাজুল হককে সংবর্ধনা দেওয়ার জন্য।এসময় তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকা- সবার সামনে তুলে ধরেন। এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম সহ ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলর ও মেম্বার এসোসিয়শনের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মমতাজুল হককে গণ সংবর্ধনা প্রদান করার পর পরই শুরু হয় মেগা কনসার্ট। মেগা কনসার্টে বাংলাদেশ চলচ্চিত্রের চিত্র নায়িকা (কুইন) অপু বিশ্বাস, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সহ লায়লার মতো জনপ্রিয় শিল্পীরা গান ও ড্যান্সে মঞ্চ কাঁপান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com