রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাধারণ নির্বাচন সুষ্ঠু হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী এবং বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবেই এদেশে সাধারণ নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কখনোই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র নিয়মমাফিক দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে তার কাজ করবে। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) স্থানীয় মুক্তারপাড়া মাঠে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বর মাসে একটি খেলা হবে। খেলা হবে বিএনপি, হাওয়া ভবন এবং বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে। ঢাকা মহানগরীতে বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওইদিন সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন। তিনি বলেন, বিএনপি কর্মীরা কোনো ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে বা আগুন নিয়ে খেলার চেষ্টা করলে, দেশের জনগণকে সাথে নিয়ে আমরা তাদের অশুভ পরিকল্পনা নস্যাৎ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সন্ত্রাসী কর্মকা-ে বাধা দেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com