রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইংল্যান্ডে মুসলিম সংখ্যা বেড়েছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সম্প্রতি ইংল্যান্ডে প্রথমবারের মতো কমে গেছে খ্রিষ্টানদের সংখ্যা। সে তুলনায় মুসলিম ও হিন্দুদের সংখ্যা কিছুটা বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত আদমশুমারিতে এমনটা দেখা গেছে। দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। যাতে দেখা যায়, ৪৬ শতাংশের বেশি মানুষ জানিয়েছে তারা খ্রিষ্টান। ২০১১ সালের পরিসংখ্যানে যা ছিল ৫৯.৩ শতাংশ। নাস্তিক রয়েছে ৩৭.২ শতাংশ, যা গতবার ছিল ২৫.২ শতাংশ।
এছাড়া বেড়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা। ওএনএস জানায়, ‘ইংল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের মতো জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিষ্টানদের সংখ্যা। জনসংখ্যার ৪৬.২ শতাংশ মানে ২৭.৫ মিলিয়ন মানুষ এখন নিজেদের খ্রিষ্টান পরিচয় দিচ্ছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৫৯.৩ শতাংশ বা ৩৩.৩ মিলিয়ন।’ সংস্থাটি আরো জানায়, ‘গতবারের তুলনায় এবার মুসলিমদের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে মুসলিম ছিল মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ বা ৩.৯ মিলিয়ন। ২০১১ সালে যা ছিল ৪.৯ শতাংশ বা ২.৭ মিলিয়ন। আর হিন্দুদের সংখ্যা ১.৭ শতাংশ বা ১.০ মিলিয়ন, যা গতবার ছিল ১.৫ শতাংশ বা আট লাখ ১৮ হাজার। সূত্র : সিয়াস্তা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com