রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় নির্মিত আশ্রায়ণ প্রকল্প বিদেশি কুটনৈতিক ও এনজিও প্রতিনিধিদেরকে সাথে পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক ( গ্রেড-১)। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  বিপুল চন্দ্র দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফা হোসেন খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক অতুল সরকার বলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। এই আশ্রায়ণ প্রকল্পের পাশে কুমার নদীসহ সৌন্দর্য সকলকে মুখরিত করেছে। মহাপরিচালক আতিকুল হক বলেন সারদেশের মধ্যে নগরকান্দায় ভালো মানের ঘর নির্মাণ করা হয়েছে। তাই বিদেশীদের নজর পরেছে নগরকান্দায়।  সেজন্য এনজিও প্রতিনিধিরা স্বচক্ষে দেখার জন্যই এখানে এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com