রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সদরপুরে আইন শৃঙ্খলা পর্যালোচনা ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলার চলমান আইন শৃঙ্খলার পরিস্থিতি, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, যানযট নিরসন, কৃষ্ণপুর ইউনিয়নের চলমান সংঘর্ষ নিরসন, জঙ্গিবাদ নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। পরে সদরপুর উপজেলার ৩টি ইউনিয়নের নদী ভাঙ্গণ কবলীত ১১৫টি পরিবারের মাঝে ১৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। নারী শিক্ষার উন্নয়নে অবদান রাখায় কাজী জেবুন্নেছা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস রহিমা খাতুনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় বেগম রোকেয়া পদক-২০২২ প্রদান করেন এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এর আগে সকালে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০২২ এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com