রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোরে ১০ ডাকাত আটক

রফিকুল ইসলাম যশোর :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সম্প্রতি যশোর ও বাঘারপাড়ায় সংঘটিত হওয়ায় কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ১০ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর ভোর পর্যন্ত গোপালগঞ্জ নড়াইল ও খুলন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাত দলের দখল থেকে লুুণ্ঠিত মালামালের মধ্যে ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, ২২ হাজার টাকা, রাম দা গাছি দা খেলনা পিস্তল, মাস্টার চাবি উদ্ধার করা হয়। এই ডাকাত দল বাঘারপাড়ার করিমপুরসহ ওই এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এছাড়া যশোর শহরতলী তপসীডাঙ্গায় ডাকাতি সংঘটিত করে। ডিবির আইটি এক্সপার্ট টিমের তদন্ত ও অভিযান আটককৃত ডাকাতরা হচ্ছে গোপালগঞ্জের তারিকুল ইলাম, সবুজ আলী, বোরহান সরদার, নড়াইলের আরজ আলী, নাদিম মাহমুদ, রুবেল সরদার, শাহ আলী বাবু, খুলনার ওহিদ মোল্লা, আফরোজা ও সুনাম বিশ্বাস। বাঘারপাড়া করিমপুরের ডাকাতি ঘটনায় আরাফাত হোসেনের করা মামলায় আটকৃতদের আদালতে চালান দেয়া হবে বলে জানিয়েছেন ডিবি ওসি রুপন কুমার সরকার। আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে বিভিন্ন থানা ও আদালতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com