বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন চীনের নভোচারীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

চীনের নভোচারীরা বুধবার তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে তারা কক্ষপথে দেশের প্রথম ক্রু হস্তান্তরের কাজ শেষ করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রশাসনের (সিএমএসএ) উদ্ধৃতি দিয়ে সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ১১টা ৮মিনিটে লং মার্চ-২এফ রকেটে করে তিন নভোচারী যাত্রা শুরু করেন।
সিনহুয়া জানায়, অনেক অভিজ্ঞ নভোচারী ফেই জুনলং এবং প্রথমবার সাথী হওয়া নভোচারী দেং কিংমিং ও ঝাং লু’কে বহনকারী রকেটটি বুধবার ভোরে মহাকাশ কেন্দ্রের সাথে সফলভাবে ভিড়েছে। এরপর তারা জুনের শুরু থেকে তিয়াংগং মহাকাশ কেন্দ্রে থাকা অপর তিন নভোচারীর সাথে যোগ দেন।
৫৭ বছর বয়সী ফেই দীর্ঘ ১৭ বছর পর মহাকাশে ফিরছেন। তিনি ২০০৫ সালে শেনঝুউ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। সিএমএসএ মুখপাত্র জি কিমিং বলেন, এ মিশনের প্রধান কাজ ছিল ‘কক্ষপথে প্রথমবারের মতো ক্রু হস্তান্তর করা, মহাকাশ কেন্দ্রের ভেতরে এবং বাইরে যন্ত্রপাতি ও বিভিন্ন সুবিধা স্থাপন করা এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো।’ তিয়াংগং মহাকাশ কেন্দ্র হলো বেইজিংয়ের উচ্চাকাক্সক্ষী মহাকাশ কর্মসূচির মুকুট রতœ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com