রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসিটিভি ক্যামেরা বসাবে বিএসএফ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান পঙ্কজ কুমার সিং বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫ হাজার ৫০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই ক্রয়ের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।’ বিএসএফ প্রধান বলেছেন, নজরদারি ক্যামেরা, ড্রোন এবং অন্যান্য মনিটরিং গ্যাজেটের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রায় ৫ হাজার ৫০০ নজরদারি ক্যামেরা (সিসিটিভি) এবং কিছু অন্যান্য গ্যাজেট পেয়েছি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্রয়ের জন্য ৩০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে।’ সিং বলেন, শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। তিনি সীমান্তের ওপার থেকে ড্রোনের ব্যবহারকে একটি ‘প্রধান চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন। বিএসএফ প্রধানকে উদ্ধৃত করা হয়েছে, ‘আমরা সীমান্ত এলাকায় ব্যাপকভাবে নজরদারি বাড়ানোর চেষ্টা করেছি। এজন্য পশ্চিম ও পূর্বাংশে (পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে) নজরদারি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।’ ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com