রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৫০ লাখ ইউটিউব চ্যানেল যে কারণে বাতিল হলো

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ইউটিউব এখন শুধুই বিনোদনের প্ল্যাটফর্ম নয়, অর্থ উপার্জন করার অন্যতম মাধ্যম। বিশ্বে কোটি কোটি কনটেন্ট ক্রিয়েটর আছেন ইউটিউবের। যারা ইউটিবে নিজেদের চ্যানেলে ভিডিও আপলোড করেন এবং মাসে আয় করছেন লাখ লাখ টাকা। তবে এবার ইউটিউবারদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। ৫০ লাখ চ্যানেল ডিলিট করলো প্ল্যাটফর্মটি। সঙ্গে আরও ৫৬ লাখ ভিডিও এবং ৭২ কোটি কমেন্ট ডিলিট করার কথাও জানিয়েছে ইউটিউব। ইউটিউবের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইউটিউবের স্প্যাম পলিসি না মানার কারণে এর মধ্যে বেশিরভাগ ভিডিও ডিলিট করেছে ইউটিউব। কিছু ভিডিওতে ভুয়া তথ্য ব্যবহার হয়েছিল। এছাড়াও ব্যবহৃত হয়েছিল ভুয়া থাম্বনেইল, প্রতারণামূলক কনটেন্ট। কিছু ক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্টেও স্প্যাম দেখা গিয়েছে।
ইউটিউব জানিয়েছে ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে ডিলিট করা ৯৪ শতাংশেরও বেশি ভিডিও কম্পিউটার দ্বারা শনাক্ত করা হয়েছে। তবে জানা গেছে, ডিলিট হওয়া ভিডিয়োগুলোর মধ্যে ৩৬ শতাংশ কেউ দেখার আগেই সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ ভিডিও ১০জনের কম দেখার আগেই ডিলিট হয়েছে। অন্যদিকে ডিলিট হওয়া মোট ভিডিওর মধ্যে ১০ জন দেখার আগেই ডিলিট করা হয়েছে এমন ভিডিও আছে ৬৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভিডিও ও চ্যানেল আছে ভারতের। এ বছরের পূর্ববর্তী ত্রৈমাসিকে এপ্রিল থেকে জুন ১৩ লাখ ও জুলাই-সেপ্টেম্বর মাসে প্রায় ১৭ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে। মূলত স্প্যাম, ভুয়া থাম্বনেইল, প্রতারণামূলক কনটেন্ট নির্মাণ করে এমন সব চ্যানেল এবং ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এমন পদক্ষেপ টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্মটির। সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com