রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ফুটবলের রাজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপ উৎসবে যখন মুখর ফুটবল বিশ্ব, তখন ফুটবলের রাজা পেলে ব্যস্ত হাসপাতালে বেডে শুয়ে জীবন-মরণের কঠিন লড়াইয়ে। ব্রাজিল যখন সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে উন্মাদনায় ভাসছিল, তখন এই আনন্দ উৎসবের মাঝেই এলো এই দুঃসংবাদ। ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে গোল ডটকম জানায়, মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে পেলেকে হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী মার্সিয়া আওকি এবং একজন সহযোগী। ৮২ বছর বয়সী এই তারকা ফুটবলারকে ব্রাজিলের সাও পাওলোর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, পেলেকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার গোটা শরীর ফুলে ছিল। গলা দিয়ে খাবার নামছিল না। এমনকি হৃদযন্ত্রের সমস্যাও ছিল। কাজ করছিল না কেমোথেরাপিও। ফলে বোঝাই যাচ্ছে খুব কঠিন সময়ের মাঝ দিয়ে যাচ্ছেন পেলে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ পেলে। ক্যান্সারের সাথে লড়াই করছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কোলন টিউমার অপারেশনের পর বেশ কিছুদিন ইন্টেনসিভ কেয়ারে ছিলেন পেলে। বাড়ি ফিরলেও নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করতে হত। তবে মঙ্গলবার হঠাৎ অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় কালো মানিক খ্যাত বিশ্বের অন্যত সেরা এই ফুটবলারকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com