শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুল পাকলেই চলে যাবে চাকরি

মুজাহিদ বিল্লাহ :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিমানে চাকরি করা অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে স্বপ্নের সেই চাকরি পেতে যতোটা স্মার্ট থাকতে হয় সেই চাকরি টেকাতে তারচেয়ে বেশি স্মার্ট এবং ফিট থাকতে হয়। বয়সের সঙ্গে তারুণ্য ধরে রাখতে না পারলে চাকরি বাঁচাতে খেতে হবে হিমশিম। যেমন মাথার কালো চুল সাদা হলেই চাকরি থাকবে না বলে ঘোষণা দিয়েছে ভারতীয় এক বিমান সংস্থা। শুধু তাই নয়, কর্মীদের জন্য বিভিন্ন নিয়ম জারি করেছে এয়ার ইন্ডিয়া। কালো চুল সাদা কিংবা বাদামী রং ধারণ করলে বরখাস্ত হবেন কর্মীরা, তবে কেউ যদি চাকরি করতে চান তবে চুলে নিয়মিত কালো রং করতে হবে। চুলে বাদামী, খয়েরী বা অন্য কোনো রং ব্যবহার করা যাবে না। এ ছাড়াও করা যাবে না হাইলাইটস কিংবা স্ট্রিকস স্টাইল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পুরুষ কর্মীরা শুধু আঙুলে বিয়ের আঙটি পরতে পারবেন। পাঞ্জাবি ছেলেরা হাতে বালা বা কড়া পরতে পারবেন কিন্তু ট্যাটু বা উল্কি করতে পারবেন না। যদি কারও মাথায় চুল পাতলা থাকে অর্থাৎ টাক তৈরির আশঙ্কা তৈরি হয় তবে ন্যাড়া করে রাখা যাবে। প্রতিদিন শেভ করতে হবে। কাজের সময় সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় আলোচনা করা যাবে না।
শুধু পুরুষ কর্মী নয়, নারী কর্মীদের জন্যও নিয়ম জারি করেছে এয়ার ইন্ডিয়া। মহিলারা স্টাইলিশ আঙটি পড়তে পারবেন না। কানে হিরে বসানো ছোট দুল পরতে পারবেন কিন্তু কোনোভাবেই মুক্তার গয়না পড়তে পারবেন না। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া ভারতের অন্যতম বিমান সংস্থা। যা ১৯৩২ সালের ১৫ অক্টোবর যাত্রা শুরু করে। এর সদর দফতর দিল্লিতে। এটি ১০২টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং বিমান দ্বারা যাত্রীসেবা দেয়।-।। রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com