শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে ৫ ভুলে স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। সারাক্ষণ সোশ্যাল মিডিয়া কিংবা গেমে বুঁদ হয়ে আছেন আট থেকে আশি সব বয়সী মানুষই। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করার দ্রুত এর আয়ু কমে যায়। বিশেষ করে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এটি সময়মতো চার্জ করেন না অনেকে। এ ব্যাপারেই রাজ্যের অনীহা দেখা দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্মার্টফোনের ব্যাটারি।
স্মার্টফোন ব্যবহারের সময় কিছু টিপস কাজে লাগাতে পারেন। এতে আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে দীর্ঘদিন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ভুল ব্যবহারে স্মার্টফোনের আয়ু কমতে পারে-
>> বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী ফোনের রিংটনের সঙ্গে ভাইব্রেশনও সেট করেন। এই ভুল আর করবেন না। কারণ এতে ব্যাটারির জীবন অনেকটাই কমে যেতে পারে।>> ফোনের রিংটোনও কিন্তু ব্যাটারির আয়ু কমাতে পারে। তাই ফোনের জন্য সঠিক রিংটোন বেছে নেওয়াটাও জরুরি। সবসময় ছোট রিংটোন ব্যবহার করুন। চেষ্টা করুন ফোনে যেগুলো দেওয়া আছে সেগুলোই ব্যবহার করতে। কারণ ফোনে যেসব ইনবিল্ড রিংটোন থাকে, সেগুলোর তুলনায় ডাউনলোডেড রিংটোনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। সেগুলো ব্যবহার করলে ফোনের ব্যাটারি জলদি ফুরিয়ে যায়।
>> ফোন যখন চার্জ করছেন, তখন শুধুই তাকে চার্জড হতে দিন। অযথা ফোন চার্জের সময় মাল্টিটাস্কিং করতে যাবেন না। ফোন চার্জ করার সময় অযথা গেম খেললে বা অন্য কোনো কাজ করলে ফোনের ব্যাটারি গরম হয়ে যায়। >> ফোনে এমন অনেক অ্যাপ থাকে যেগুলো অপ্রয়োজনীয় এবং অনেক পুরোনো। এমন সব অ্যাপ ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোনে যত বেশি অ্যাপ পড়ে থাকবে, তত বেশি ফোনের ব্যাটারির উপরে চাপ বাড়বে। ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়। তাই প্রয়োজনীয় বা এখন ব্যবহার করছেন এমন অ্যাপগুলোই রাখুন ফোনে। >> ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখুন। লোকেশন আপডেট, ব্যাকগ্রাউন্ড ডেটা অ্যাক্সেস অফ করে রাখুন। এতে ব্যাটারির উপর চাপ কম পড়বে ফলে আয়ু বাড়বে।
সূত্র: মেক ইউজ অব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com