বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনার বুট, সোনার বল চান না এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। রোববার শেষ ষোলোর লড়াইয়ে পোল্যান্ডের বিরুদ্ধে নিজে দু’টি অনবদ্য গোল করেছেন। একটি গোল করেছেন সতীর্থ অলিভিয়ের জিহুকে দিয়ে। রোববারের পর কাতার বিশ্বকাপে জিহুর গোল সংখ্যা পাঁচ। সোনার বুটের দৌড়ে সকলের আগে ফ্রান্সের স্ট্রাইকার। তবু তিনি বলছেন, সোনার বুট জেতা তার লক্ষ্য নয়।
বিশ্বকাপের আসরে সব স্ট্রাইকারই গোল করতে চান। অথচ এমবাপ্পের প্রধান লক্ষ্য গোল করা নয়। দল জিতলেই তিনি খুশি। সোনার বুট দরকার নেই। তার চাই বিশ্বকাপ। এমবাপ্পে বলেছেন, ‘আমার একটাই স্বপ্ন। বিশ্বকাপ জেতার জন্যই কাতারে এসেছি। সোনার বল বা সোনার বুট জেতার জন্য আসিনি। এর কোনো একটা পেয়ে গেলে অবশ্যই খুশি হব। যদিও এগুলো আমার লক্ষ্য নয়। আমি জিততে এসেছি। ফ্রান্সের জাতীয় দলকে যতটা সম্ভব সাহায্য করতে এসেছি।’ রোববারের ম্যাচে একটি নজির গড়েছেন এমবাপ্পে। ২৪ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপে তার গোল সংখ্যা ৯। এমন কৃতিত্ব আর কারো নেই। নজির গড়ে খুশি ক্লাব ফুটবলে লিয়োনেল মেসি, নেমারদের সতীর্থ। তবে ওই পর্যন্তই। এমবাপে বলেছেন, ‘আমি শুধু প্রতিযোগিতা এবং নিজের ফুটবলে মন দিতে চাইছি। যখন কোনো কাজ মন দিয়ে করি, তখন শুধু সেটাই করি। সে জন্য সাংবাদিকদের সাথে বেশি কথাও বলতে চাইছি না এখন। এই প্রতিযোগিতার জন্য গোটা মরসুম ধরে প্রস্তুতি নিয়েছি। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে তৈরি করেছি। এই প্রতিযোগিতার জন্য নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করতে চেয়েছিলাম। এবং করেছি।’
রোববার পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেছে ফ্রান্স। ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন এমবাপ্পে। চার বছরে বেড়েছে তার অভিজ্ঞতা। বেড়েছে তার ফুটবলের ধার। এ বার তিনিই দলের প্রধান অস্ত্র। রাশিয়ার পর কাতার থেকেও বিশ্বকাপ দেশে নিয়ে যেতে চান এমবাপ্পে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com