রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকার গণপরিবহনে যৌন হেনস্থার শিকার ৪৬.৫ শতাংশ নারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সম্প্রতি এক সমীক্ষায় সামনে এসেছে এক ভয়ানক তথ্য। দেখা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বিগত ছয় মাসে গণপরিবহনে ৪৬ দশমিক পাঁচ শতাংশ মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন। ’ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি, কিশোরী ও তরুণীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শিরোনামে শুক্রবার অনলাইনে সংবাদ সম্মেলন করে সমীক্ষার ফল তুল ধরে সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন।
সামাজিক সংগঠনের এ সমীক্ষায় বলা হয়, যৌন হেনস্থার শিকার নারীদের ৭৫ শতাংশ জানান, তারা বেশির ভাগ সময়ে তাদের সহযাত্রীদের দ্বারা আক্রান্ত হন। আর ২০ দশমিক চার শতাংশ জানান, তাদেরকে হেনস্থা করে চালকের সহকারীরা। সমীক্ষায় দেখা গিয়েছে, হেনস্থাকারীদের অধিকাংশই মধ্যবয়সী পুরুষ।
সমীক্ষকদের মতে, গণপরিবহনে আসনের অতিরিক্ত লোক নেয়ার ফলে এ ধরনের ঘটনা বাড়ছে। প্রায় ৬৩ দশমিক চার শতাংশ তরুণী যৌন হেনস্থার শিকার হন বলে জানান। আক্রান্ত মহিলারা জানান, ওই পরিবহনের কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। ৪৩ শতাংশ জানান, তারা সহযাত্রীদের সহায়তা পেয়েছেন। আবার বিস্ময়কর ব্যাপার সাহায্য পাওয়ার জন্য হেল্পলাইন ৯৯৯-এর সাহায্য নেন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ। এর আগে নারীদের মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য দায়ী কারণগুলো অনুসন্ধান করতে সারা দেশে সমীক্ষা চালিয়েছিল আঁচল ফাউন্ডেশন। ওই সমীক্ষায় দেশে ৪৫ দশমিক ২৭ শতাংশ নারী গণপরিবহনে যৌন হয়রানির কারণে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি করা হয়।
সমীক্ষার এ পর্যায়ে সংগঠনের তরফে এবার কেবলমাত্র ঢাকার তরুণীদের নিয়ে সমীক্ষা করা হয় জানিয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, তাদের গবেষণায় ঢাকার প্রধান গণপরিবহনগুলোর মধ্যে বাস, ট্রেন, রাইড শেয়ারিং ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়। অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com