বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

জাতীয় প্রেসক্লাবে পেশাগত দায়িত্ব পালনের সময় মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও ইত্তেফাকের রিপোর্টার আল হাসিব প্রান্থর ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সদস্য মনির মিল্লাত, মোজাম্মেল হক তুহিন, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদ রুদ্র মিজান, রাইজিং বিডির সিনিয়র রিপোর্টার মেসবাহ য়াযাদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com