বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিথিলার ‘মায়া’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বহু প্রতীক্ষিত ‘মায়া’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। ‘মায়া’র অফিশিয়াল পোস্টার দুই ভাগে বিভক্ত। একটি পোস্টারে সিনেমার সব অভিনেতাদের দেখা যাচ্ছে। অন্য পোস্টারে রয়েছেন সব অভিনেত্রীরা। এই সিনেমার মাধ্যমেই মিথিলার ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। ‘এবিপি আনন্দ’র খবরে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটি এবার সিনেমায় রূপ দিয়েছেন পরিচালক রাজর্ষি দে। তবে এর প্রেক্ষাপট তৈরি সম্পূর্ণ হয়েছে বাঙালি ঘরানায়।
উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমা ভুবনের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল এসব চরিত্রের প্রথম লুক। এবার দেখা গেল ছবির পোস্টার। ‘মায়া’য় মিথিলাকে ছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীকেভ অন্যদিকে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে। আরও জানা গেছে, এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com