শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাতে গরম পানিতে লবঙ্গ মিশিয়ে খেলে দূর হবে অনেক অসুখ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করা হয় লবঙ্গ। এটি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ঠান্ডা-গলা ব্যথার সমস্যায় লবঙ্গ ব্যবহারে আরাম মেলে। এই পরিচিত মশলার গুণ অনেক। লবঙ্গের গুণাগুণ শুধু রান্নাতেই নয়, তার বাইরেও। লবঙ্গ নানাভাবে আমাদের শরীরের উপকারে আসে। বিভিন্ন অসুখ দূর করতে লবঙ্গ বেশ কার্যকরী। এমনটাই প্রকাশ করেছে ইন্ডিয়ান টাইমস।
লবঙ্গে পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ। মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে ম্যাঙ্গানিজ প্রয়োজন। ম্যাঙ্গানিজের একটি ভালো উৎস হলো লবঙ্গ। লবঙ্গে প্রচুরঅ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফ্রি র্যাডিকলস দূর করতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হল ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টি- অক্সিডেন্ট হিসেবে কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ১টি লবঙ্গ ও ১ গ্লাস গরম পানি পান করলে মিলবে অনেক সুবিধা। লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। গ্যাস্ট্রিক, বমিভাব এবং বদহজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ কার্যকরী।
লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণ হাত থেকে রেহাই পাওয়া যায়। বুকের জমে থাকা কফ বের হয়ে যায়। হজম, পিত্তবিনাশকারী, হাঁপানি, জ্বর, বদহজম, কলেরা, মাথাব্যথা, হাঁচি এবং কাশির দূর করতেও এটি বিশেষ উপকারী।
লবঙ্গে আছে উপকারী উপাদান নাইজেরিসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, এই উপাদান রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেয়, ইনসুলিন উৎপাদনকারী কোষের কার্যক্ষমতা বাড়ায় ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ বেশ উপকারী। লো-বোন মাস এমন একটি সমস্যা, যা বয়োজ্যেষ্ঠদের মধ্যে অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, লবঙ্গের উপাদান হাড়ের শক্তি ও বোন ডেনসিটি বাড়াতে সাহায্য করে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে একগ্লাস হালকা গরম পানি দিয়ে একটি লবঙ্গ খেয়ে নিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com