সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থায় ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

দুর্নীতি, অসদাচরন, স্বেচ্ছাচারিতা, অদক্ষতা ও স্বজনপ্রীতির অভিযোগে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে সংবাদ সম্মেলন করেছে পরিষদ সদস্যরা। এতে ২০ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য সম্মতি জানিয়ে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। সংবাদ সম্মেলনে ৯জন সদস্য উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো: মমতাজ উদ্দিন মন্তার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্যানেল মেয়র-২ মো: আব্দুল খালেক। এ সময় তাজুল ইসলাম বাবুল, মো: একরাম হোসেন, মো: রুহুল আমীন, মো: আব্দুল্লাহ আল মামুন, এইচ এম খায়রুল বাসার, মো: মোজাম্মেল হক, জোসনারা মুক্তিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পরিষদ সদস্যদের অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ নাকচ করে তিনি জানান, তার রাজনৈতিক ক্যারিয়ার ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইষর্¦ান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামীতে এর সমুচিত জবাব দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com