শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাটহাজারী অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বিশ্ববিদ্যালয় সড়কের পাশে অবৈধ দখলে রাখা সরকারী সম্পত্তি উচ্ছেদ করে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার(৯ সেপ্টেম্বর)সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে টিনসেটের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। এসময় উদ্ধার করা হয় ৮০শতক জমি। প্রায় ৩যুগের সময় ধরে অবৈধ ভাবে দখল করে রেখেছিল ভূমিদস্যু সুরুত মিয়া ও মনিরুজ্জান নামের কথিত ব্যক্তিরা।উক্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও সহকারী কমিশনার(ভূমি) শরীফ উল্ল্যাহ। উদ্ধারকৃত টিলার (জমি) মূল্য আনুমানিক সাড়ে ৩কোটি টাকা।যা দীর্ঘ ৩যুগ ধরে ভুমিদস্যুদের দখলে ছিল। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, দীর্ঘ ৩৪বছর ধরে স্থানীয় দুই ব্যক্তিরা সরকারী ১নং খাস খতিয়ান ভুক্ত টিলার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ছিল।উপজেলা প্রশাসন সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারী ৮০শতক সম্পত্তি উদ্ধার করেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় হাটহাজারী মডেল থানা পুলিশ ও সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব আকতার কামাল চৌধুরী,ভূমি অফিসের সার্ভেয়ার উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com