শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ’র অর্থায়নে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি নির্বাচিত অসহায় সুবিধাভোগীর মাঝে বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নয়ন কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এমপির কন্যা মালিহা তাসনীম জুই, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, জেলা পরিষদ সদস্য ও এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, ওসি দুলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, আনসার ভিডিপি অফিসার রেজকেকুরজ্জামান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, রংপুর মহানগর জাতীয় যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধিগণসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com