রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সদরপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ফদিরপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২২ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় উপজেলার স্মৃতিসৌধ জাগ্রত সদরপুর চত্বরে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রজ্বালন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, বুদ্ধিজীবীদের নিয়ে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্বালন শেষে প্রথমে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, জাতীয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত মহিলা সংগঠক ও শিল্পকলা একাডেমির সভাপতি মিসেস রহিমা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মৎস কর্মকর্তা এস. এম মাহমুদুল, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ গফ্ফার মিয়া, সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com