রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে ৪ নারীসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

বগুড়ার আদমদীঘিতে বাসে অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে সান্তাহার খ সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের সদস্যরা। গতকাল মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকা রোড নামক স্থানে নওগাঁগামী শ্যামলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে যাত্রী বেশে থাকা চার নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার ব্রাক্ষনপড়া উপজেলার বাগড়া গ্রামের কাজী মোসলেম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম(৬০), ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিহুন্দা গ্রামের শহিদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম(৪৫), একই জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মিজান মিয়ার স্ত্রী নার্গিস বেগম(৩৫), একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী সাজেদা বেগম(৫০) ও রাজ্জাক মিয়ার স্ত্রী মিলি বেগম(৫২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাস যোগে বিপুল মাদক নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকা রোড নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। সকাল সাড়ে ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৯ নম্বর শ্যামলী নামক বাস তল্লাশি কালে বাসে সিটে যাত্রী বেশে বসা উল্লেখিত নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ী তাদের সিটে পলিথিন ব্যাগে কৌশলে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে আদমদীঘি থানায় দুপুরে সোর্পদ করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com