রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জ পলের গাড়ি চাপায় নিহত-১

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ঝিনাইদহ কালীগঞ্জে ইঞ্জিনচালিত আলমসাধু চাপায় শাকিল হোসেন(২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার আরেক ভাই সজিব হোসেন(১৯)। তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমান খাঁনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে আড়পাড়া- কালীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের খালকুলা গ্রামে। তারা পেশায় গোখাদ্য বিচালী ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে শাকিল এবং সজিব দুই ভাই নছিমনে বিছালী বোঝাই দিয়ে কুষ্টিয়ায় বিক্রি করতে যাচ্ছিল। কুয়াসাঘেরা ভোরে যাওয়ার পথে আড়পাড়া-কালীগঞ্জ সড়কের খালকুলা গ্রামের মধ্যে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গর্তে ছিটকে পড়ে। এতে চালক বড় ভাই শাকিল বিছালী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় গাড়ির উপরে থাকা ছোট ভাই সজিব। পরে স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com