রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার : কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাদের বলেন, শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনার হাতে দেশ উন্নয়নশীল হলে, বিএনপির জ্বালা হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার।
বিএনপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘যাদের হাতে জাতির পিতা হত্যার রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? পাঁচবার যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা করবে রাষ্ট্র মেরামত?
ওবায়দুল কাদের বলেন, আমাদের এদেশের রাজনীতিতে যুব মহিলা লীগ এক নতুন আবিষ্কার। রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করার ইতিহাস রয়েছে যুব মহিলা লীগের। নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান, আবারো সংগ্রাম, আন্দোলন মোকাবিলা করতে হবে। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com