শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন মেয়র পদে ৫ মনোনয়নপত্র দাখিল

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেল পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকেই দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান, স্বতন্ত্রপ্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন ও সমাজসেবক মোনালিসা ইয়াসমিন। আগামী ১৯ ডিসেম্বর বাছাই, ২৬ ডিসেম্বর প্রত্যাহার এবং আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখ ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলে জানান, জেলা রিটানির্ং অফিসার। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com