শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা প্রদত্ত “দ্যা স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন সাউথ এশিয়া ২০২২ এবং দ্যা স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ ২০২২” লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১২ ডিসেম্বর ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর হুমায়ুন দার, পিএইচডি। পুরস্কারগ্রহীতা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষন করে এবং ইসলামিক রিটেইল ব্যাংকিংয়ের উন্নয়ন, প্রবৃদ্ধি এবং সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ পুরষ্কার প্রদান করা হয়। ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া এবং আফ্রিকার রিটেইল ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই পুরষ্কার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com