শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তির অনুমতি পেয়েছে ‘নূর’

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

অবশেষে কেটে গেল সব বাধা। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করছেন সিনমোটির পরিচালক রায়হান রাফি। এই সিনেমার মাধ্যমে অভিনেতা আরিফিন শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘নূর’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, নূর আমরা ৪ মাস আগেই সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে। ‘নূর’ মুক্তি নিয়ে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্য মুক্তি তারিখ চূড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব হবে। এর আগে, চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ডে। সেসময় নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে নতুন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফির ‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com