শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুটবল বিশ্বকাপ: মেসিকে তার প্রথম শিক্ষকের আবেগঘন চিঠি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনার শহর রোজারিওতে জন্ম লিওনেল মেসির। ফুটবল খেলার জন্য খুব অল্প বয়সে জন্মস্থান ছেড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। রোজারিও ত্যাগ করার আগে শহরটির স্কুল ‘গ্রাল লাস হেরাস’-এ ১ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেন তিনি। মেসির প্রথম শিক্ষাগুরুর নাম মিস মনিকা দোমিনা। যিনি মেসির উদ্দেশ্যে আবেগঘন একটি খোলা চিঠি দিয়েছেন। মেসির শিক্ষক মনিকা দোমিনা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। মৃত্যুর আগে অন্তত একবার মেসির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরতে চান তিনি। আর্জেন্টাইন রেডিও স্টেশন সুপার দেপোর্তিভোকে দোমিনা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, মেসি আমার কাছে লিখতে ও পড়তে শিখেছিল।’ মনিকা দোমিনা বলেন, ‘আমি সত্যিই মেসির সঙ্গে দেখা করতে চাই। আমি তাকে একটি ছোট চিঠি লিখব। আশা করি এটা মেসির কাছে পৌঁছাবে। আমি তাকে দেখতে চাই। কারণ আমি ভালো নেই। আমার হার্টের সমস্যা রয়েছে। মৃত্যুর আগে তাকে একবার জড়িয়ে ধরতে চাই।’
মেসির উদ্দেশ্যে দেয়া মিস মনিকা দোমিনার চিঠিটি তুলে ধরা হলো- ‘হ্যালো মেসি, আমি তোমার শিক্ষক হতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছাত্র হওয়ায় তোমাকে ধন্যবাদ। সবসময় একইরকম থাকা এবং না বদলানোর জন্যও তোমাকে ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী এবং ভালো একজন মানুষ। কখনো বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার অনুরোধের জন্য দুঃখিত। এত এত বিপর্যয়ের মধ্যে আমাদের আনন্দে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।’ চিঠিতে মনিকা লিখেছেন, ‘তোমার হাসিমুখ দেখাটাই আমার সুখ। তুমি নিজেকে মেলে ধরেছো এতে আমি খুশি। দেশের জন্য যে সম্মান বইয়ে আনছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সত্যিই তোমাকে আলিঙ্গন করতে চাই। আমার স্বপ্নপূরণ করতে চাই। তোমার শিক্ষক হওয়াটা আমার জন্য সম্মানের। মৃত্যুর আগ পর্যন্ত এই অনুভূতি আমাকে আনন্দিত করবে। শুভ কামনা। তোমাকে আমরা ভালোবাসি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com