মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ায় করোনা বিজয়ীদের সম্মানে টিএমএসএস’র উদ্যোগে করতালি কার্যক্রম

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বৈশিক মহামারী করোনা ভাইরাস বিজয়ী এবং সেবা প্রদানকারী ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, ব্যাংকারসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানে গতকাল মঙ্গলবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় করতালি কার্যক্রম অনুষ্ঠিত হয়।ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া টিএমএসএস ফার্নিচার সেকশন থেকে নওদাপাড়া হোটেল মম ইন গেট পর্যন্ত সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বিকাল ৪.৫৯টা থেকে ৫টা পর্যন্ত ১ মিনিট করতালির মাধ্যমে সারাদেশ ও সারা বিশ্বের সকল করোনা ভাইরাস বিজয়ী এবং সেবাদানকারী সম্মুখ যোদ্ধাদের সম্মানিত করেন। এ সময় এতে আরও অংশ গ্রহণ করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.আ.ন.ম রেজাউল করিম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সাবেক যুগ্ম-সচিব ও টিএমএসএস এর পরামর্শক মোঃ নাজমুল হক, পরামর্শক মোঃ শামছুল আলম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, পরিচালক মোঃ আব্দুস সালাম, পরিচালক শাহজাদী বেগমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com