বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় ট্রলার ডুবি, ১০জনের লাশ উদ্ধার

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার মদনে ট্রলার ডুবির ঘটনার শোক শেষ হতে না হতেই ফের জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর (বন্দি) গ্রামে বুধবার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী ১০ জনের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর থেকে আজ বুধবার সকালে যাত্রী নিয়ে একটি ট্রলার কলমাকান্দা হয়ে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা যাচ্ছিল। পথে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার বাওশালী রাজনগর (বন্দি) গুমাই নদীতে বালুবোঝাই নৌকার সাথে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পুলিশ ও এলাকাবাসী শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী ঘটনাস্তলে যান। কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহলে রানা ৯জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, ঘটনাস্থলে যাচ্ছেন। ৯- ১০ জনের মৃত্যুর কথা শুনেছেন। সঠিক বিষয়টি পরে জানাতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com