বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে ইট ভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে বৈধ লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোয় একটি ইটের ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় বানিয়ে রাখা কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ। জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর রবিবার দুপুরে রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটাটির কোন বৈধ লাইসেন্স না থাকায় এবং ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটার চিমনি ও ক্লিম ভেঙে ফেলা হয়েছে। এ সময় কিছু কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটাটির মালিকের ছেলে জানান। এ ব্যাপারে রাজ ব্রিকসের মালিক আ. শুকুর শেখের জ্যেষ্ঠ পুত্র শাহিনুজ্জামান বলেন, কোন অগ্রিম ঘোষণা ছাড়াই পরিবেশ অধিদপ্তর ভাটার চিমনি, ক্লীম ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এতে আমাদের ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি দাবি করে বলেন, আমাদের ভাটার লাইসেন্স আছে। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ভাটাটির লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ক্ষতি করে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com